মানবপাচার চক্রের চার রোহিঙ্গা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার চারজন/ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও অপ্রাপ্তবয়স্ক একজন।

ডিবির বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এসময় তাদের হেফাজত থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি ভিসার প্রিন্ট কপি জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা করা হয়।

আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।