ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ, ছবি: সংগৃহীত

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক মরদেহ গ্রহণ করেন। এসময় মৃতের আত্মীয় রিয়াজউদ্দীন উপস্থিত ছিলেন।

আরএএস/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।