ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএমপি, ছবি: জাগো নিউজ
রাজধানীর ফুটপাত খালি করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার পর রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোড এলাকায় অভিযান শুরু হয়।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও ডিসির নেতৃত্বে অভিযান চালাচ্ছে একটি দল। অবৈধভাবে দখল করে ফুটপাতে বসা ব্যবসায়ীদের তুলে দেওয়া হচ্ছে। অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করছেন তারা।
কেআর/এসএনআর