রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. হানিফ, মো. হান্নান, মো. হাফিজ হাওলাদার, মাইকেল, মো. ফারহান, মো. শাওন, মো. মানিক, মাহমুদা, মো. হাসান, মো. সুমন, মো. মানিক, রিপাত, মো. আরিফ, মো. জহিরুল ইসলাম, মো. আনসারুল্লাহ, মো. সাকিব আহমেদ, মীর আবিব ওরফে জয়, হিটলার, মো. ফারুক, মো. মানিক মিয়া, মো. সুমন, মো. নাহিদুল ইসলাম, মো. রোমান হোসেন, সাদিম হাওলাদার ওরফে সজীব, মো. শাহাদাৎ, মো. শহিদুল ইসলাম, আমির হামজা পনির, মো. সালাউদ্দিন ও একজন কিশোর।

হাজারীবাগ থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, শনিবার থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক ব্যবসার অপরাধে জড়িত অভিযোগে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে ১২টি ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু জব্দ করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আরিফা আখতার প্রীতি।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।