চলমান যুদ্ধের প্রভাব নিয়ে কুয়েতে বাংলাদেশ-তুরস্ক আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজ

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ ও এর প্রভাব নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং সেখানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজের মধ্যে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত সোনমেজ বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব এবং বৈশ্বিক পরিমণ্ডলে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও মতবিনিময় করেন।

দুই রাষ্ট্রদূত উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বব্যাপী চলমান সংঘাতের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জেপিআই/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।