রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল

রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।