মধ্যপ্রাচ্যে অস্থায়ী অস্ত্রবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘খোরদাদ-৩’/ ছবি- উইকিপিডিয়া

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকার মনে করছে, এটি অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে একটি উৎসাহজনক অগ্রগতি।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করছে সংঘর্ষে যুক্ত সব পক্ষ অস্ত্রবিরতি মেনে চলবে। তারা এই সুযোগ ব্যবহার করবে স্থায়ী ও টেকসই সমাধানের জন্য, যাতে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

আরও পড়ুন
শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান 
১০ দফা শর্তে ট্রাম্পের যুদ্ধবিরতি ‘ইরানের বিজয়’: দিমিত্রি মেদভেদেভ 

বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত সব পক্ষের প্রশংসা করেছে, যারা অস্ত্রবিরতির সূচনা ও কার্যকারিতায় ভূমিকা রেখেছেন।

সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় এবং করা উচিত- এমনটাই মনে করে বাংলাদেশ। তবে বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেনি বাংলাদেশ।  

জেপিআই/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।