যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩১ এএম, ০৯ এপ্রিল ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি পাম্প এলাকা/ছবি গুগল স্ট্রিট ভিউ

রাজধানীর যাত্রাবাড়ীতে আসমা আলী সিএনজি পাম্পের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।