তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
তুরাগের রানাভোলায় আব্দুর রহমান হাইস্কুলসংলগ্ন বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর তুরাগ থানার রানাভোলায় আব্দুর রহমান হাইস্কুলের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।