ঝিনাইদহে ধর্ষণ মামলার আসামি গুলশানে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
গ্রেফতার আসামি মো. শাওন

রাজধানীর গুলশান এলাকা থেকে ঝিনাইদহের মহেশপুর থানার একটি ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তার নাম মো. শাওনকে (২০)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) র‍্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, ঝিনাইদহের মহেশপুর থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি মো. শাওনকে ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ মার্চ রাতে ভুক্তভোগী ও তার কথিত প্রেমিক বাড়ির পাশে দেখা করতে গেলে শাওনসহ অন্যান্য আসামিরা তাদের ভয়ভীতি দেখান। এসময় কথিত প্রেমিককে মারধর করে ভুক্তভোগীকে পাশের একটি জমিতে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে ১ এপ্রিল মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মেজর মুবীন রহমান জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।