ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে তিনদিনের উৎসব, যা দেখা যাবে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
আমীরুল আরহামের সৃষ্টিকর্ম নিয়ে তিনদিনের উৎসব  

প্যারিসভিত্তিক পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও কবি আমীরুল আরহামের সৃষ্টিকর্মকে কেন্দ্র করে ঢাকায় শুরু হয়েছে বিশেষ ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ। তিন দিনব্যাপী এই আয়োজনের দায়িত্বে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। এটি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

ধানমন্ডির অডিটোরিয়াম ন্যুভেল ভগে প্রতিদিন বিকেল ৩টা ও ৫টায় দুটি করে মোট ছয়টি ডকুমেন্টারি প্রদর্শিত হবে। প্রদর্শিত সিনেমাগুলোতে উঠে এসেছে ইতিহাস, সমাজ বাস্তবতা এবং সমকালীন অভিজ্ঞতার নানা দিক।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘শান্তিনিকেতন - ইকোস অব টাইম’ সিনেমার বিশ্ব প্রিমিয়ার, যা প্রথমবারের মতো দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রতিদিন প্রদর্শনী শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব। সেখানে দর্শকেরা সরাসরি নির্মাতার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ‘দ্য নাইনটিন সেভেনটি ওয়ান ওয়ার ইন দ্য আইজ অব পাকিস্তান’ এবং ‘লতে ডু ডিয়াবল (দ্য ডেভিলস ওয়াটার)’। পরবর্তী দিনে দেখানো হবে ‘লা অবলিজ দো বাংলাদেশ (দ্য লস্ট সোলস অব বাংলাদেশ)’ ও ‘জেন-জি বাংলাদেশ’।

শেষ দিনে থাকছে ‘জাফরুল্লাহ: আ পিপলস ডক্টর’ এবং ‘শান্তিনিকেতন - ইকোজ অব টাইম’।

উল্লেখ্য, আমীরুল আরহাম ফ্রান্সের মর্যাদাপূর্ণ এতোয়াল দ্য লা স্কাম পুরস্কার অর্জন করেছেন। তার নির্মিত ডকুমেন্টারিগুলো আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হওয়ার পাশাপাশি ইউরোপের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।