ইসরায়েলি হামলায় নারী শ্রমিক দিপালীর মৃত্যুতে বাংলাদেশের নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ এএম, ১১ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মর্মা‌ন্তিক মৃত্যুতেও নিন্দা জানিয়েছে ঢাকা।

শ‌নিবার (১১ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক হত্যারও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বিবৃ‌তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

জেপিআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।