প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর গুজব: আতিকুর রহমান রুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান/ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (৮ এপ্রিল) অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জাগো নিউজকে বলেন, সম্প্রতি প্রচারিত এসব প্রতিবেদন ভিত্তিহীন ও গুজব। প্রধানমন্ত্রীর ভারত সফর সংক্রান্ত কোনো নির্ধারিত কর্মসূচি বর্তমানে নেই।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।