দক্ষিণ সিটিতে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ এপ্রিল ২০২৬
ডিএসসিসিতে চলছে হাম-রুবেলার টিকা কার্যক্রম, ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় ডিএসসিসির নগর ভবনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ডিএসসিসি জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ডিএসসিসিতে চার লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। ডিএসসিসিতে স্থায়ী কেন্দ্র ৯০টি, অস্থায়ী কেন্দ্র ৪৫০টি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এ টিকা দেওয়া হবে।

ডিএসসিসিতে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এমএমএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।