গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ চোরাকারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ এপ্রিল ২০২৬
মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য পুলিশের হাতে গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম- মো. জহুরুল ইসলাম (৩৮)।

পল্টন মডেল থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল (রোববার) রাত ১২টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।