বৈশাখী শোভাযাত্রায় যোগ দিতে চারুকলায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৪ এপ্রিল ২০২৬
বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে চারুকলায় মানুষের উপচে পড়া ভিড়

নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রাণের এই উৎসবকে বরণ করে নিতে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

আজ মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে মানুষ ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রঙিন বৈশাখী শাড়ি, পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী পোশাকে সেজে নানা বয়সী মানুষ অংশ নিচ্ছেন এই আয়োজনে। বিশেষ করে চারুকলা অনুষদ এলাকাজুড়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

শোভাযাত্রায় অংশ নিতে অনেকে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

আরএএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।