চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৪ এপ্রিল ২০২৬
বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে

নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এ প্রতিপাদ্য নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে।

চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। তা হলো- মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত গাইছেন। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করছেন।

আরএএস/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।