কারিগরি ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি, সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের একটি ইউনিটের মেরামতকাজ শেষ হয়েছে। এরপর উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি।

সোমবার (২৭ এপ্রিল) পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টা ৪ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটি ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত ৩-৫ দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়েছিল।

এনএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।