সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম
বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারিত কোটার মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইস্যু করবে।
গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ ইস্যু সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী (সোমবার ও বৃহস্পতিবার ব্যতীত) প্রতিদিন পাস ইস্যু করা যাবে।
এতে বলা হয়েছে, মন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ২০টি পাস, প্রতিমন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ১৫টি পাস, মন্ত্রিপরিষদ সচিব/সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব: সর্বোচ্চ ১০টি পাস, অতিরিক্ত সচিব: সর্বোচ্চ ৪টি পাস এবং যুগ্ম সচিব: সর্বোচ্চ ৩টি পাস ইস্যু করতে পারবেন।
আদেশে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবিলম্বে কার্যকর করা হবে।
টিটি/এসএনআর