বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৪ মে ২০২৬
যুবলীগ নেতা মো. আবুল কালাম অপু

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. আবুল কালাম অপুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপু পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসম্পাদক।

পুলিশ জানায়, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে হামলার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারের পর আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।