মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী বিল্লাল হোসেন গ্রেফতার
বিল্লাল হোসেন
রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং এলাকার আলোচিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং ‘ভাইস্তা বিল্লাল গ্রুপের’ নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
সোমবার (৪ মে) তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
জুয়েল রানা বলেন, গত রাত ২টায় শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর রোড থেকে আলোচিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং ভাইস্তা বিল্লাল গ্রুপের নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে আদাবর থানা পুলিশ গ্রেফতার করেছে।
তিনি বলেন, গ্রেফতার আসামির নামে মোট ১২টি মামলা রয়েছে এবং তার নামে মোহাম্মদপুর ও আদাবরে ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তার নেতৃত্বে আদাবরে ৮/১০ জনের একটা কিশোর গ্যাং গ্রুপ ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্য করে থাকে।
কেআর/এমআইএইচএস