মদ্যপান করে উপদ্রব, গুলশানে আটক ১৯

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২ পিএম, ০১ মে ২০২৬
মদ্যপ অবস্থায় গণউপদ্রব সৃষ্টির কারণে ১৯ জনকে আটক করা হয়েছে

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১ মে) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য জানান।

আটকরা হলেন- রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

এ বিষয়ে গুলশান থানার ওসি বলেন, রাতে মদ্যপ অবস্থায় গণউপদ্রব সৃষ্টির কারণে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্স নেই।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।