প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট জমা, উত্থাপন হবে সংসদে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৫ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অডিট রিপোর্ট জমা দেন সিএজি মো. নূরুল ইসলাম/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৩৮টি অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এগুলো জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

সরকারের ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এগুলোর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর এই কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্টগুলো প্রস্তুত করা হয়েছে। যাতে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা আছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তার কাছে এসব রিপোর্ট জমা দেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।

আরও পড়ুন
বিনিয়োগ আনতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কী হয় জাতি দেখেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট জমা দেওয়ার সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।