খুলনা শিপইয়ার্ডে ‘ডাকাত সদস্য’ গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ মে ২০২৬
রাজুকে হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স/ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ডে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজু ওরফে ‘গলাকাটা রাজু’ (৩৮)। তিনি খুলনা মহানগরীর লবণচড়া থানার চানমারি গ্রামের ইউনুসের ছেলে। তিনি সোমবার (৪ মে) চানমারিতে শিপইয়ার্ডে আহত হন। মঙ্গলবার (৫ মে) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুন
খুলনায় যুবককে গুলি, চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফের হামলা

লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিল সায়াদ বলেন, ‘আমরা জানতে পারি, গত রাতে শিপইয়ার্ডে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য রাজু জামান ওরফে গলাকাটা রাজুকে পেটের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করি। পরে তাকে চিকিৎসার জন্য সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তাকে সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেএজেডআইএ/একিউএফ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।