বৃষ্টি কমছে, বাড়বে গরম
গত এক সপ্তাহের টানা বৃষ্টি গতকাল মঙ্গলবার থেকে কমে গেছে। গতকাল দেশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এছাড়া ঢাকা ও বরিশালে হালকা বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি।
এদিকে বৃষ্টি কমে যাওয়ায় আজ বুধবার দেশে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে সামান্য কমতে পারে।
আরও পড়ুন
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
বৃষ্টির আভাস নেই ঢাকায়
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি না হলে তাপমাত্রা গতকালের চেয়ে বাড়বে। ফলে গরমও বাড়বে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/ইএ