কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাঁকে কাশিমপুর কারাগার স্থানান্তর করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসার পর মির্জা ফখরুলকে জেল কোড অনুসারে ডিভিশন দেওয়া হয়েছে। এর আগে বেলা তিনটার দিকে ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সকালে কারাগারে ফখরুলের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।

গত মঙ্গলবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি এর আগে প্রায় ২৫ ঘণ্টা প্রেসক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।