বিচার ছাড়াই কারাগারে ওরা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

জাতীয় সংসদে ২০০৯ সালে পাস হওয়া সন্ত্রাস বিরোধী আইনে ছয় হাজারেরও বেশি মামলা হয়েছে। কিন্তু এখনও শেষ হয়নি একটি মামলারও বিচার। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মামলা পরিচালনা করা যাবে না আইনে এমন বিধান থাকলেও ২০১২ সালের পর কোনো মামলার অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।

তাই অনেককে এই আইনে গ্রেফ্তার করা হলেও শুরু করা যায়নি তাদের বিচার। এ অবস্থায় বিনা বিচারে কারাগারে দিন কাটছে কয়েক হাজার মানুষের। অনুসন্ধানে দেখা যায় সন্ত্রাস বিরোধী আইনে ছয়হাজারের ও বেশী মামলা হয়েছে ১৮ হাজার ব্যাক্তির বিরুদ্ধে। এর মধ্যে মামলার অনুমতি মিলেছে মাত্র ১১৮ টির তার মধ্যে ৮০টি মামলা আবার স্থগিত উচ্চ আদালতের আদেশে। আর ২০১২ সালের পর মেলেনি নতুন কোন মামলা পরিচালনার অনুমতি। আইন অনুযায়ী অভিযোগ পত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া চালানো যাবে না মামলার কার্যক্রম।

আবার অভিযোগ পত্র ছাড়া মেলেনা বিচারিক আদালত থেকে জামিন। তাই বিনা বিচারের কারাগারের যেমন আটক আছে কয়েক হাজার ব্যক্তি তেমনি স্থবিরতা মামলা কার্যক্রমেও। আর এমন বিষয়টি পুরোপুরিই অজানা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।