জান্নাতের টিকিট বিক্রি, প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইলেন জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
সংসদে কথা বলছেন সংসদ সদস্য মুজিবুর রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া

 

রাজশাহী-১ আসনের জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, কোরআন মাজিদের একটি আয়াতকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে। আল্লাহ সুরা তওবার ১১১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তায়ালা মুমিনদের জান ও মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মানে হলো, আপনি জান ও মাল আল্লাহর পথে দেবেন, জান্নাতে যেতে পারবেন। এটা আল্লাহর কথা।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, জামায়াতে ইসলামীর কোনো নেতা এটা বলেছে, আমার কাছে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি। প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে, কেন তিনি এ কথা বলেছেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রথম অধিবেশনের ২৪তম কার্য দিবসে সংসদ সদস্যের নির্দিষ্ট সময়সীমার বক্তব্যে তিনি একথা বলেন।

আরএএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।