খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি অমিত শাহ’র


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপি প্রধান অমিত শাহ’র টেলিফোনে কথা হয়নি। গতকাল শুক্রবার থেকে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। শনিবার বিকেলে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে অমিত শাহ জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়নি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছিলেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ফোন করেছিলেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ।

টেলিফোন করে খোঁজ-খবর নেওয়ার জন্য খালেদা জিয়া ভারতের জনতা পার্টির প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।