সোমবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৪ আগস্ট ২০১৬
ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলেও তিনি অংশ নেবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।