বিএসএমএমইউ হাসপাতালে আগুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) চতুর্থ তলার এ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা পৌনে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এনায়েত তুষার তথ্যটি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছেন বলেও জানান তিনি।
আরএস