মতিঝিলে গ্যারেজে আগুন
রাজধানীর মতিঝিলে গাড়ির একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। রোববার রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা শ্রী ভজেন সরকার। তিনি জাগোনিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুনের কারণ জানাতে পারেন নি।
জেইউ/এমএএস/পিআর