চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার মোট ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন ভোটার নিয়ে এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন আর মহিলা ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হজার ১০ জন।

এর আগে নির্বাচন কমিশন ৪৬ লাখ ভোটার নিবন্ধন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫১ লাখ ৫ হাজার ৯৫৩ জন নতুন ভোটার হিসেবে আবেদন করে পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই করার পর নতুন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জনকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

হালনাগাদ কার্যক্রমে নতুন অন্তর্ভুক্ত পুরুষ ভোটার ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন, মহিলা ভোটার ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।