গুলশান চত্বরে গাড়ি চালকদের অবস্থান


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতেই গুলশান-২ চত্বরে অবস্থান নেয়া গাড়ি চালকেরা এখনো সেখানেই অবস্থান করছেন। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে তারা সেখানে জড়ো হয়ে রাতে চত্বর দখলে নেয়। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানরত গাড়ি চালকেরা গুলশান চত্বরেই অবস্থান করছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন গুলশান থানার ওসি।

সেখানে অবস্থানরত একজন গাড়িচালক জানিয়েছেন রাতভর তারা গুলশান-২ চত্বরে নানারকম গান বাজনা করেছেন। প্রতিবাদী গানও পরিবেশন করেছেন। তাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষরাও অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এদিকে সকাল ১০ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়ার কথা থাকলেও সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে অবস্থানরত চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান এরকম কোন বিষয় তার জানা নেই।

প্রসঙ্গত, গতকাল দুপুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি চালকেরা গুশলানে এসে জড়ো হন।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।