ঢাকা ও বাগেরহাটের পুলিশ সুপারকে বদলি
বাংলাদেশ পুলিশ/ফাইল ছবি
ঢাকা ও বাগেরহাট জেলা পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তাদের জায়গায় নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
তাদের জায়গায় পুলিশ সদর দপ্তরের শামীমা পারভিনকে ঢাকার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টিটি/একিউএফ