মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় তরঙ্গ কমপ্লেক্স নামে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ভবনটির তৃতীয় তলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান শাখা ও ন্যাশনাল ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখা অবস্থিত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএ/এমএস