আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২২ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চট্টগ্রাম রোড থেকে আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- আব্বাস আলী ও মো. সাব্বির হোসেন। এ সময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী বই, লিফলেট, চাপাতি ও ছুরি জব্ধ করা হয়।

র‌্যাব-১১ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর এএসপি আলেপ উদ্দিন। তিনি জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

জেইউ/জেডএ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।