রাজধানীতে পুলিশের অভিযানে আটক ১১
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বিএনপির সাতজন ও জামায়াত-শিবিরের চারজন রয়েছেন।
জেইউ/বিএ/এমএস