এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ


প্রকাশিত: ০৪:৫১ এএম, ০১ মার্চ ২০১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হবে। এ লক্ষ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ১১ জুন এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে। এরপর ১৩ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলবে ২২ জুন পর্যন্ত। আর আলিমের লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ মে। ২ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষা শেষ হবে ৭ মে। এরপর ১০ মে থেকে ১৪ মের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://bit.ly/1G5kcak) এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।