বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়ার। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটেন। বিগত ৬০ দিনের সহিংসতা ও অস্থিরতায় বাংলাদেশের অগণিত মানুষের জীবিকা, শিক্ষা ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করেছে। এটা খুবই দুঃখজনক। গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো স্থান নেই।
একই সাথে বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহিংসতা বন্ধের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারকে আস্থা বর্ধক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
আরএস/আরআই