কোরবানির পশু পরিবহনে যেসব রুটে চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৫ মে ২০২৬
এবারও ক্যাটল স্পেশল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে/ফাইল ছবি

কোরবানির পশু পরিবহনে প্রতি ঈদুল আজহায় ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে বাংলাদেশ রেলওয়ে। এবারও ক্যাটল স্পেশল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাটল স্পেশাল-১ ট্রেনটি ২২ মে সন্ধ্যা ৬টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ২৩ মে ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

ক্যাটল স্পেশাল-২ ট্রেনটি ২২ মে বিকেল সাড়ে ৩টায় জামালপুরের ইসলামপুর বাজার থেকে যাত্রা শুরু করে রাত ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ক্যাটল স্পেশাল-১ ট্রেনটি ২৩ মে সন্ধ্যা ৬টায় দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে ২৪ মে ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।