রাজধানীতে ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে আটক ৮
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৭ জন বিএনপি’র ও একজন জামায়াতের।
ডিএমপির গণমাধ্যম শাখার সহকারী কমিশনার রবিউল আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
জেইউ/এমজেড/এমএস