ডিবি থেকে সিআইডি কার্যালয়ে এফবিআই


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৮ মার্চ ২০১৫

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় অবস্থান করা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধি দল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যলায় পরিদর্শন করেছেন।

রোববার দুপুর ১টায় সিআইডি কার্যালয়ে প্রবেশ করে তারা ৪৫ মিনিট অবস্থান করেন। এসময় এফবিআই প্রতিনিধি দল অভিজিৎ হত্যাকণ্ডের নানা আলামত নিয়ে সিআইডি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

এর আগে এফবিআই প্রতিনিধি দল বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় পরিদর্শন করে। সিআইডির মহাপরিচালক সাইসুল ইসলাম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠক শেষে এফবিআইয়ের দলটি পুনরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ফিরে আসেন।

##   ঝটিকা সফরে ডিবি কার্যালয়ে এফবিআই

এসএইচএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।