প্রতি বিভাগে হাইকোর্ট বসানোর নির্দেশনা চেয়ে রিট
দেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট বসানোর নির্দেশনা চেয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ জানান, রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্টার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ মোট ৫ জনকে এই রিটে প্রতিপক্ষ (রেসপনডেন্ট) করা হয়েছে।
আরএস