বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে জয় উৎসর্গ করলেন আইভী


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তার এই জয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উৎসর্গ করছেন।

তিনি বলেছেন, আমাকে সবাই দলমতের ঊর্ধ্বে থেকে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছেন তেমন আমিও শুধু আওয়ামী লীগ নয় সবদলের নেতাকর্মীদের নিয়ে আমার অসমাপ্ত কাজগুলো আগামী পাঁচ বছরের মধ্যে সমাপ্ত করতে চাই। এ জন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মীসহ নগরবাসীকেও পাশে চাই।

বৃহস্পতিবার নির্বাচনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পরাজয়ের পর রাতে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ির সামনে বিজয় উল্লাস করা লোকজনদের সামনে আইভী ওই উৎসর্গের কথা বলেন।

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রাথী ডা.সেলিনা হায়াত আইভী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে প্রমাণ করলেন তিনি নারায়ণগঞ্জের অগ্নিকন্যা। এই নেত্রীকে নিয়ে শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করতে হবে। এমন মন্তব্য করেছে দেওভোগ এলাকারবাসিন্দারা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।