সরকারের দৃষ্টি সুপ্রিমকোর্ট নির্বাচনের দিকে


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৬ মার্চ ২০১৫

সরকারের দৃষ্টি এখন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনের দিকে। গতকাল রোববার সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবারও ভোটগ্রহণ চলছে।

আইনজীবীদের প্রভাবশালী এই এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী-সমর্থিত প্যানেল জিতে আসে কি না সরকার সে দিকে দৃষ্টি রেখেছে।

সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রীসভায় উপস্থিত সরকারের দু`জন প্রভাবশালী মন্ত্রী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।