শেওরাপাড়ায় ১২৪ কেজি গাঁজাসহ আটক ২
রাজধানীর মিরপুরের শেওরাপাড়া থেকে ১২৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম শেওরাপাড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাব-২ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাঁজা বিক্রির উদ্দেশ্যে শেওরাপাড়া এলাকায় কয়েকজন মিলিত হয়েছে।
এখবরে সেখানে অভিযান পরিচালনা করে র্যাব-২ ব্যাটালিয়ন সদস্যরা। এসময় ১২৪ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
জেইউ/এআরএস/আরআইপি