ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- তানিম রেজা (৩৫), রফিকুল ইসলাম (৩০), আলী আহম্মদ (৩৫), মো. সাগর (২৬), আলামিন ফাঁহা (২১), আজিজুল ইসলাম (২১), মহিউদ্দিন আহমেদ, মো. জসিম, সাগর মল্লিক (২৫), জালাল উদ্দিন হিরা (৩২), জাকির হোসেন (২৬), হাসান খন্দকার (২৭), মো. রনি (৩০), অনিক মুন্সি (৩৭), সাজ্জাদুল মোল্ল্যা (৩৩), তারেক (২০), সিয়াম (২০), দিরাজ (২০), মো. সোহেল (১৮), মো. জালাল (২৮), মো. রাসেল (২০), জাকির হোসেন (৩৭), মো. রিংকু (২১), জাহিদ, আব্দুল আউয়াল (৩৭), ইমামুল মিয়া (৩২)।
আরও পড়ুন
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার, কত টাকা বাড়বে?
এছাড়াও রয়েছেন বাচ্চু মোল্লা, এনামুল হাসান (২৫), টিপু মোল্লা (৫০), মিজানুর রহমান (২৮), ফাইয়াজ বিন তারেক (২৬), মো. সুজন (৩১), বিজয় ওরফে বিচ্ছু (২২), মো. মাহমুদ (২১), মো. উজ্জল (৪২), মো. সুজন (২২), মাইন উদ্দিন (৪৮), মো. আলিফ (২৫), আল আমিন (২২), শহিদুল ফকির (৩৬), মো. আলমগীর (৫০), আল-আমিন (২৭), মো. রোকন (২২), সাজু মিয়া (২৭), ফকির মিয়া (৪০), আহাদ আলী (৩০), নাসির উদ্দিন (৩৩), জাহানারা বেগম (৫৫), বিপ্লব হোসেন (২২), নুরুল ইসলাম (২৩), মো. সাকিল (২০), সোহাগ (৩২), মো. ওলিউল্লাহ (২১), মো. রনি (২৫), রবিন আহম্মেদ (৪০), কুদ্দুস মিয়া (৫০), ইমরান হোসেন মারুফ (২২), আলী মিয়া (২৮), তমাল হোসেন নিবির (২৫), নেপাল চন্দ্র দাস (২৫), শাহাদৎ আলী (৫০), মো. জুলহাস (২৬), জুয়েল (২৩), ওমর ফারুক (৩৯), নুর আদর (২৩), মো. সালাম (৫৫), অনিক (২০), ইয়াছিন আরাফাত (১৯), সারোয়ার শিপন (২২), শাকিব হাসান (২১), শাহিন ফকির (৪০), আজহার আলী (৫২) ও মাসুদ করিম মিঠু (৫৬)।
ডিএমপির তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৩ অপরাধীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, হাতিরঝিল থানায় ১৪ জন, আদাবর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এন এম নাসিরুদ্দিন।
কেআর/কেএসআর