খালেদাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রাশিয়া


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৯ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি এ কার্ড পাঠান।

একই সঙ্গে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি কার্ড পাঠিয়েছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রদূতের শুভেচ্ছা সংবলিত কার্ড দু’টি পৌঁছে দেন চালক আবুল হোসেন।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে গৌরবের দিন হিসেবে উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।