খেলা দেখতে পাচ্ছেন না খালেদা জিয়া


প্রকাশিত: ১০:২৭ এএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ খেলা শুরু হয়। তবে দেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা টেলিভিশনের পর্দায় এ খেলা উপভোগ করলেও এ থেকে বঞ্চিত হচ্ছেন বিএনপি নেতা খালেদা জিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, কেবল টিভি সংযোগ না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টাইগারদের খেলা উপভোগ করতে পারছেন না। গুলশান কার্যালয়েরর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, গত ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার বিএনপি নেতা খালেদা জিয়ার  গুলশান কার্যালয়ের কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এর পর আর সংযোগ দেওয়া হয়নি। সেই থেকে তিনি সকল ধরনের টিভি কর্মসূচি দেখতে পান না।

এমএম/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।